নেত্রকোনায় ছাত্রদল নেতাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ওমর ফারুক। অভিযানে সহায়তা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনাম আহমেদ বাবু (২৯), ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ইমরান হাসান (২৬) এবং একই গ্রামের সুমন মিয়া (৩০)। স্থানীয় সূত্র জানায়, এদের বাড়িতে হঠাৎ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের পর তিনজনকেই আটপাড়া থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি আশরাফুজ্জামান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন