অপরাধ
ছবি: সংগৃহীত

মাগুরায় অস্ত্র-গুলিসহ জেলা ছাত্রদল নেতা আটক।

নিজস্ব প্রতিবেদক:

মাগুরার সদর উপজেলার ভিটাসাইর এলাকা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মো. সাফিন জানান, গোপন সংবাদ পেয়ে জানা যায়, সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। এর আগে তার বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছিল। ক্ষুব্ধ হয়ে সে বিক্ষোভ মিছিলের পরিকল্পনাও করছিল।

তদন্তে আবু তাহেরের বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, গুলির একটি রাউন্ড, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা পাওয়া গেছে। এসব উদ্ধারকৃত সামগ্রী বাড়ির সীমানাপ্রাচীরের ওপর রাখা লাল ব্যাগে ছিল।

সেনাবাহিনী বলেছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মতামত দিন