ডিবি হেফাজতে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার।
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহারকে শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি টিম তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে ইকবাল বাহার অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগে বদলি হন। পরে ২০১৯ সালে অবসর গ্রহণ করেন তিনি।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত নানা জল্পনা-কল্পনা চলছে।
মতামত দিন