সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনেই গ্রেপ্তার ১,৭৮২ জন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্রও জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, একনলা বন্দুক, এলজি, রামদা, চাপাতি, ছুরি, তরবারি ও অন্যান্য সরঞ্জাম।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক, ৬টি এলজি, ৪৬ রাউন্ড কার্তুজ, একটি রাইফেলের বাট, একটি ড্রেগার, দুটি চাপাতি, চারটি ছুরি, সাতটি তরবারি, দুটি হাসুয়া, চারটি রামদা, তিনটি চাকু, দুটি শাবল এবং একটি লোহার কাটার কাঁচি।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন