নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচারের সময় আটক ২ রোহিঙ্গা।
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ইয়াবা পাচারের সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা।
বুধবার (১৮ জুন) রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। আটক দুজন হলেন— মিয়ানমারের আকিয়াব এলাকার মোহাম্মদ জুবায়ের ও নূরুল আমিন।
বিজিবির এক কর্মকর্তা জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নদীপথে নজরদারি বাড়ানো হয়। সন্দেহভাজন একটি নৌকার গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। ধাওয়া করে নৌকাটি জব্দ করা হয় এবং সেখান থেকে উদ্ধার করা হয় পাটাতনের নিচে লুকানো ইয়াবার চালান।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মতামত দিন