চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক,পুলিশের কাছে হস্তান্তর।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে নাজমুলের বাড়ি থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের অংশবিশেষ, ১৭টি দেশীয় অস্ত্র, বেশ কয়েকটি ধারালো চাপাতি, ছুরি, রামদা ও তরবারি উদ্ধার করা হয়। এছাড়া একটি ল্যাপটপ ও মোবাইলফোনও জব্দ করে সেনা সদস্যরা।
অভিযান শেষে তাকে সংশ্লিষ্ট আইনে মামলার মাধ্যমে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, “নাজমুলের আটকের বিষয়টি জেনেছি। কী কারণে তাকে আটক করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।”
এদিকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, “আটককৃত নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে পাঠানো হবে।”
মতামত দিন