সালমান এফ রহমানের ৪দিনের রিমান্ড,নতুন মামলায় আনিসুল হক গ্রেফতার।
রাজধানীর আশুলিয়া থানায় দায়ের করা শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার (১৯ জুন) এই আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজ আদালতে সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল, শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট আন্দোলনের পর সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়েছিল।
সালমান এফ রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে,অন্যদিকে আনিসুল হকের বিরুদ্ধে ৫৬ দিনের রিমান্ডের আদেশ রয়েছে।

মতামত দিন