সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন ।
অভিযানটি পরিচালনা করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর নিরাপত্তা জোরদার করতে গত কয়েক সপ্তাহে বারবার অভিযান চালানো হচ্ছে ঐ এলাকাটিতে।সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
ঘটনার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যানটিকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন