সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাড়ি ও ফ্ল্যাট জব্দ।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এছাড়া, তাদের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের উপ-পরিচালক তাহাসীন মুনাবীল হক আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন,মেজর জেনারেল (অব.) সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়,অনুসন্ধানের সময় দেখা যায় অভিযুক্তরা ব্যাংক অ্যাকাউন্টের অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন এবং চলতি তদন্ত শুরুর পর সম্পদ হেবা দলিলের মাধ্যমে স্ত্রী ও দুই মেয়ের নামে হস্তান্তরের উদ্যোগ নিয়েছেন, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে।এমন পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়া সুষ্ঠু রাখতে আদালতের অনুমতি নিয়ে এসব সম্পদ জব্দের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মতামত দিন