দেওয়ানগঞ্জে ময়লার স্তূপে কালো ব্যাগ থেকে মিলল ৪টি মানুষের খুলি ও কঙ্কাল।
স্থানীয়দের চোখে ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত থানা পুলিশে খবর দেয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে চারটি খুলি ও মানবদেহের অন্যান্য কঙ্কাল অংশ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “কালো ব্যাগের ভেতর থেকে চারটি মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কঙ্কাল চোর চক্র এসব চুরি করে পাচার করতে গিয়ে ঝামেলায় পড়ে এখানে ফেলে রেখে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এদিকে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। অনেকেই ব্যাগ থেকে মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করছেন। পুলিশ বলছে, কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন