অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫, উদ্ধার অস্ত্র ও মাদক।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও পরোয়ানাভুক্তসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ জুন) দিনভর এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।

থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন: জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮), ওয়ালিল্লাহ (২৩)

পুলিশ জানায়, অভিযানে ধৃতদের মধ্যে অনেকেই পেশাদার মাদক কারবারি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে এবং কিছু আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং মোহাম্মদপুর থানা পুলিশের এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়।

মতামত দিন