জি এম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা।
সোমবার (২ জুন) খলিলুর রহমান নামে এক ব্যক্তি এই মামলাটি করেন। তিনি দাবি করেছেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে কেন্দ্রের বাইরে এনে মারধর এবং হত্যাচেষ্টার শিকার হতে হয়। তার অভিযোগ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছিল।
এজাহারে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মতামত দিন