অপরাধ
ছবি: সংগৃহীত

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দালালচক্রে র‍্যাবের হানা, আটক ৬।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে রোববার (১ জুন) সকালে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে হাসপাতাল চত্বরে অবস্থানরত দালালচক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

অভিযান শেষে র‍্যাব জানায়, আটককৃত ব্যক্তিরা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে ভর্তি ও অপারেশনের নামে অর্থ আদায় করছিল। কেউ কেউ সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই—এই মিথ্যা তথ্য দিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানোর চেষ্টা করছিল। মূলত, তারা প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য,এর আগেও দালাল দমনে একাধিকবার অভিযান চালানো হয়েছিল এই হাসপাতালটিতে।তবু দালালচক্র বারবার সক্রিয় হয়ে উঠছে—যা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের পক্ষ থেকে।

মতামত দিন