পুকুর থেকে উদ্ধার ভয়াবহ অস্ত্রভাণ্ডার: মিলল ১০টি গ্রেনেড, গুলি ও মদ।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের একটি টহল দল পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযানে নামে। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানকার একটি পুকুরে তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৩৬ বোতল দেশীয় তৈরি মদ, একটি মোবাইল ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান,উদ্ধার করা গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দল দিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া চক্রটির পরিচয় শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে যেসব চক্র অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক পাচারে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামত হ্নীলা ফাঁড়িতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তে আরও কেউ জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন