৮২ কেজি গাঁজাসহ ছাত্রদল নেতা আটক।
র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার (২৯ মে) সকালে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার (৩১ মে) বিকেলে আটক নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ।
আটক ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এবং বাগড়া গ্রামের বাসিন্দা। তার সহযোগীরা হলেন—মানরা গ্রামের মো. ইউসুফ, ছাতিয়ানী এলাকার মো. সুজন এবং মাধবপুরের সাইফুল ইসলাম সাব্বির।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ বলেন, “রাসেল মাহমুদের বিরুদ্ধে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।”

মতামত দিন